DSF NEWS
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল

DSF NEWS
DSF NEWS
মে ২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা জেলা প্রতিনিধি:- ওবাইদুল ইসলামঃ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে শনিবার বিকেলে স্থানীয় পৌরপার্ক শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরে গণমিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জামায়াত নেতা আবু তালেব মাস্টার, এলডিপি নেতা শরিফুল ইসলাম, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক সহিহ আহমেদ ছোটন, এনসিপি নেত্রী কাজল রেখা পিংকি, জেলা জাগপা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মজলিস জেলা নেতা মুফতি আব্দুল মোত্তালিব ও মুফতি ইদ্রিস আলী, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কার্যাভী, সাবেক সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান ও ওবায়দুল ইসলাম, জেলা ছাত্রশক্তির যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি সরকার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না।

বক্তারা আরও বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ তা হতে পারে না, বৈধ হলে দুটি ভোটই বৈধ হবে। তাই তারা জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।