DSF NEWS
ঢাকাTuesday , 28 April 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীকে ‘গাঁজাখোর’ সম্বোধন, ফেসবুক পোস্টে কলেজছাত্র আটক

DSF NEWS
DSF NEWS
April 28, 2026 2:25 am
Link Copied!

DSF NEWS: পঞ্চগড়ের দেবীগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে ‘গাঁজাখোর’ সম্বোধন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। নিশাত ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে এবং সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, নিশাত ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেন, “গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।” পরবর্তীতে পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি তা মুছে ফেলেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে, শুক্রবার রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে নিশাত ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।