DSF NEWS
ঢাকাSaturday , 23 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের থেকে আসামি ছিনিয়ে নিলো উত্তেজিত জনতা পরে আবার র‍্যাবের হাতে তুলে দিলো আসামিদের দাকোপে ঘের দখলের ঘটনায় আহত-৫

DSF NEWS
DSF NEWS
May 23, 2026 10:40 pm
Link Copied!

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপের খোনা এলাকায় একটি মাছের ঘেরকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা। পরবর্তীতে উপজেলা সদর চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়ে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেয় উত্তেজিত লোকজন। পরে বিএনপি অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাইরে প্রায় ৪০ বিঘা জমিতে বেশ কয়েক বছর যাবৎ আব্দুল্লাহ ফকির, বাবলু সানা ও সাজ্জাদ হোসেন সরদার মাছ চাষ করে আসছে। সম্প্রতি খোনা এলাকার মুকুন্দ মন্ডল, বাচ্চু ফকির ও রসুল গাজী গংদের সহিত উক্ত মাছের ঘের নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ১৬ মে সন্ধ্যা ৭টার দিকে বাচ্চু ফকিরের নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঘেরটি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় বাচ্চু গংদের ১১ জনের বিরুদ্ধে থানায় আকরাম আলী ফকির বাদী হয়ে গত ২১ মে ৮ নং মামলা দায়ের করে। আকরাম আলী ফকিরের ছেলে আব্দুল্লাহ ফকির গংদের দাবি, তারা গত শুক্রবার রাত ১০টার দিকে ঘেরে মাছ ধরার সময়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোনা এলাকার প্রতিপক্ষের বাচ্চু ফকিরের নেতৃত্বে ২০/২৫ জন উক্ত ঘেরে ফিল্মি স্টাইলে হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ গংদের ৫ জন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতরা হলেন পানখালী এলাকার জসিম মোল্যা (৩২), হাফিজুর মোল্যা (৪০), আবু মুসা শেখ (৩১), জাফর সরদার (৩১) ও সাজ্জাদ হোসেন সরদার (৫৪)। পরবর্তীতে ২৩ মে শনিবার বেলা ১১ টার দিকে বাচ্চু ফকিরের লোকজন উপজেলা সদর চালনায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময়ে খুলনা র‍্যাব-৬ এর সদস্যরা ওই মামলার এজাহারভুক্ত আসামি মুকুন্দ মন্ডল ও রসুল গাজীকে আটক করে। পরবর্তীতে তাদের নিয়ে যাওয়ার সময়ে চালনা আচঁভুয়া বাজার এলাকায় র‍্যাবের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা র‍্যাবের গাড়িতে হামলা এবং ভাঙচুর করে আটক আসামি ছিনিয়ে নেয়।পরবর্তীতে দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান ও চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন ও সদস্য সচিব আলামিন সানার নেতৃত্বে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তারা বলেন, “সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভূমিহীনদের বন্দোবস্তকৃত ও সরকারি ওই জমি জোর করে দখলে নিয়ে আব্দুল্লাহ ফকির ও রাশেদ কামালের সাথে স্থানীয় লোকজনের বিরোধ চলে আসছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রশাসনকে সকল সময়ে সহযোগিতা করে আসছি। আমরা জানতে পারি একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু খুলনা থেকে র‍্যাব এসে ওই মিছিল থেকে লোক তুলে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।” আসামী ছিনিয়ে নেওয়ার প্রশ্নে তারা বলেন, “এব্যাপারে আমরা কিছু জানিনা কারা এমনটা করছে।”এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, “আসামীদের আটকের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।”পরে সন্ধ্যায় ছিনিয়ে নেওয়া আসামি দুইজনকে র‍্যাবের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।