আরিফ নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজলোর নিতপুর ইউনিয়নের মাক্তাপুর চরকডাঙ্গা এলাকায় ফসলি জমি থকেে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সামিউল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করছেনে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্র ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বের) বিকেলে পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর নির্দেশে পোরশা উপজলোর সহকারী কমশিনার (ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা ফেরদৌস ভ্রাম্যমাণ আদালত পরচিালনা করে এই দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিলেন। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ।
আরিফ /নওগা/ডিএসএফ
আরও পড়ুন: ভালুকা উপজেলা তাঁতী দলের নয়া কমিটি গঠন; আহবায়ক তাজউদ্দিন, সদস্য সচিব ইমন

