DSF NEWS
ঢাকাThursday , 25 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন নওয়াব আলী আব্বাছ খান

DSF NEWS
news Dsf
December 25, 2025 12:11 am
Link Copied!

জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে এদিন আরও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি হলেন সাবেক তিনবারের সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান।

এর আগে মনোনয়নপত্র সংগ্রহকারী অন্য প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক এবং স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

নির্বাচন কর্মকর্তা আরও জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।