DSF NEWS
ঢাকাMonday , 7 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় বিএনপির নবনির্বাচিত জেলা নেতাদের ফুলেল সংবর্ধনা

DSF NEWS
DSF NEWS
July 7, 2025 4:59 pm
Link Copied!

মিঠুন পাল পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটনের সম্মানে গলাচিপায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৬ জুলাই) বিকেলে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।

সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. মোস্তাক আহমেদ পিনু, মো. বশির মৃধা, সাবেক যুবদল সভাপতি মো. মনির ইসলাম লিটন, গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন খন্দকার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান এবং মো. জিয়াউর রহমান জিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা জানাতে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।