DSF NEWS
ঢাকা Monday, 24 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়া সরকারি কলেজের প্রয়াত অধ‍্যক্ষ আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

DSF NEWS
dsf news2
February 24, 2025 7:08 pm
Link Copied!

রুবেল বখস পাভেল: জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সদ্য প্রয়াত ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ মো. আব্দুল হান্নানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান শামীম আহমদ,

রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান সাহেদা খাতুন, অর্থনীতি বিভাগীয় প্রধান জমসেদ খান, প্রভাষক বদরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভুইয়া খোকন, সাংবাদিক মহি উদ্দিন রিপন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী, মরহুমের ছেলে আবির হান্নান।

শেখ বদরুল ইসলাম রানা, কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান নিশান, রিয়াদ ইসলাম ইমন, সিয়াম আহমদ। এ ছাড়াও প্রভাষক সিপার আহমদ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কুলাউড়া গ্রাম মসজিদ-এর ইমাম হাফেজ আনোয়ার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।