DSF NEWS
ঢাকা Friday, 6 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় আল কোরআন ফাউন্ডেশনের মহা সম্মেলন আগামীকাল 

DSF NEWS
dsf news2
December 6, 2024 3:51 pm
Link Copied!

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আলেম উলামা সমন্বয়ে ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘আল কোরআন ফাউন্ডেশন বড়লেখা’র উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার বাদ জুহর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বড়লেখা পিসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুফতী মাহমুদুল হাসান গুনবী ঢাকা। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস মাওলানা মোতালেব হোসেন সালেহী কুমিল্লা, বিশেষ অতিথি মাওলানা ক্বারী মুখতার আহমদ সিলেট ও আন্জুমানে হেফাজতে ইসলামের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর। ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কাওসার আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী মহাসম্মেলন সফল করতে সকলের উপস্থিতি ও দুআ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।