DSF NEWS
ঢাকাFriday , 25 October 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন

DSF NEWS
DSF NEWS
October 25, 2024 7:26 pm
Link Copied!

মুন্সীগঞ্জে টাস্কফোর্সের অভিযান জন জীবন মুন্সীগঞ্জ শহরের প্রধান কাঁচা বাজারে মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের কর্মকর্তারা এক অভিযান পরিচালনা করেন। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শহর কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মুদি দোকান, ডিম, সবজি, মাছ ও গোশতের দোকান গুলোতে তদারকি করা হয়। এসময় গোশতের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মো: কবির কে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর পৃথক পৃথকভাবে একই ঘটনায় দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মো: মহসিন শেখ কে এক হাজার টাকা ও গিয়াস উদ্দিন কে পাঁচশত টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মুন্সীগঞ্জে টাস্কফোর্সের সদস্য সচিব আসিফ আল আজাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় সুমন গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা ও খান খাসির গোস্ত ঘর কে এক হাজার টাকা জরিমানা এবং দেওয়ান সবজি ঘরকে পাঁচশত টাকা জরিমানা করেন। শুক্রবার টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হামিদুল ইসলাম।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শহীদুল ইসলাম, শিক্ষার্থী প্রতিনিধি ফাহিম হাসান, মাহমুদা আফরিন রজনী ও আজিম আহমেদ।

আরও পড়ুন 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।