মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এনাবেল প্রকল্প হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটি এ সভার আয়োজন করে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সভাপতি শিবানী সরদারের সভাপতিত্বে ও সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোজাফ্ফার হোসেন, সদস্য সচিব আল আমীন সানা, প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন প্রশানিক কর্মকর্তা এস এম ইমরান হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিশ্বজিত রায়, নেটওয়ার্ক কমিটির সদস্য মোরর্শেদ গাজী, দিপা রায় প্রমুখ।
এসময়ে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

