মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়।
আরও পড়ুন: নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১, আহত ৯
পরে পুলিশের একটি দল সরকারি পিকআপ নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা ৮ জনকে আটক করতে সক্ষম হন।
আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়। এসআই (নিঃ) প্রসেনজিৎ ব্যানার্জি জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪(৬) ধারা এবং সিআরপিসির ১৫১ ধারা অনুযায়ীও কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ১৪ অক্টোবর, বুধবার দুপুরে মোট ৮ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ওয়ারেন্টও ছিল।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে নয় ওয়ার্ডের উন্নয়ন দাবি, পূজামণ্ডপে সহায়তা ও ৫৮৮ নারীর মাঝে চাল বিতরণ
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। সন্ত্রাস, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ অভিযান চলবে।
আমাদের ফেইজবুক পেইজ আমাদের ওয়েবসাইট লিঙ্ক্র আমাদের টেলিগ্রাম

