আজকের সর্বশেষ সবখবর

জবই বিলের ৭৯৯ মৎস্যজীবী পাচ্ছেন ১৭ হাজার ৩০০ টাকা করে

DSF NEWS
DSF NEWS
November 28, 2026 5:56 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পাহাড়িপুকুর মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ থেকে মোট ৭৯৯ জন সুফলভোগী মৎস্যজীবীকে জনপ্রতি ১৭ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ

আরও পড়ুন: স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।