DSF NEWS
ঢাকাWednesday , 24 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় পিকআপভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

DSF NEWS
news Dsf
December 24, 2025 11:45 pm
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুলাউড়া টু জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছেন।নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) ও ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। এ সময় উল্টোদিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে সড়কে রাত থেকেই যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। মূলত ঘন কুয়াশার কারণেই মালবাহী পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় দুটি যানবাহনেরই মারাত্মক গতি ছিলো। মূলত ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।