মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ নভেম্বর মঙ্গলবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে পানখালি ইউনিয়নে খোনা গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আওয়ামী লীগের নেতার নাম স্বপন কুমার সরকার (৬০)। তিনি পানখালি ইউনিয়নের খোনা গ্রামে মৃতঃ কাত্তিক চন্দ্র সরকারের ছেলে এবং তিনি দাকোপের পানখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি পানখালি ইউনিয়নের খোনা গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানা পুলিশ। তিনি জানিয়েছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় স্বপন কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়য়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন সরকারকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। । এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

