নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ম্যাজিক ফেডারেশনের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ নভেম্বর (শনিবার)। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন স্বনামধন্য জাদুশিল্পী ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ। নির্বাচনে বেশ কয়েকজন পরিচিত ও জনপ্রিয় জাদুশিল্পী প্রার্থী হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বাসেত মাহমুদকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে।
বাসেত মাহমুদ তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত পরে জানাবেন।
নির্বাচনকে ঘিরে জাদুশিল্পীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২৮ নভেম্বরের ভোটের মধ্য দিয়ে ফেডারেশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন।
আরও পড়ুন: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, দুই জেলে ও বিষ বিক্রেতা গ্রেপ্তার

