আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

DSF NEWS
DSF NEWS
November 5, 2026 10:16 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা, স্টেডিয়ামে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায়ও এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ ও শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরে স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ‎

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।