মোঃ শামীম হোসেন – খুলনা: আজ ৪ নভেম্বর ২০২৬ নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ডাকবাংলো মোড় হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম এমপি। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ মাহফুজুল আলম খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন, খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, কেএমপি পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক জনাব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সভাপতি জনাব এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোল্লা খায়রুল ইসলাম প্রমুখসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক গোষ্ঠী, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে।
আরও পড়ুন: কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আরও পড়ুন: তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান

