আজকের সর্বশেষ সবখবর

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের পিতা হাসান আলীর জানাজা সম্পন্ন

DSF NEWS
DSF NEWS
November 3, 2026 11:57 pm
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা ঝনঝনিয়া নিবাসী শেখ হাসান আলী (৮০) বার্ধক্য জনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাগরিব সাড়ে ৬ টায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মরহুম কে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম হাসান আলীর জানাজায় শরীক হন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন, খুলনা -১ আসনের সংসদ সদস্য আমির ইজাজ খান, খুলনা জেলা বিএনপির সভাপতি ও খুলনা কেডিএ এর প্রশাসক এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ সহ খুলনা, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী সহ বাগেরহাটের সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: মাদকবিরোধী সংবাদ প্রচার করায় অপপ্রচারের শিকার সাংবাদিক হানিফ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।