আজকের সর্বশেষ সবখবর

জনগনের ভালবাসা ও সমর্থনই আমার মূল শক্তি” – মিরাজ হাওলাদার

DSF NEWS
DSF NEWS
October 30, 2026 12:42 am
Link Copied!

মোঃ লুৎফর রহমান মাদারীপুর প্রতিনিধি : আসন্ন মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দুবাইপ্রবাসী শিল্পপতি মোঃ মিরাজ হাওলাদার। জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কালকিনির এই কৃতী সন্তান। নির্বাচিত হলে উপজেলাটিকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

এদিকে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। তবে তাঁকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকেরা।
এসব বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মিরাজ হাওলাদার বলেন, “নির্বাচন করতে কোনো দলীয় পদ প্রয়োজন নেই। প্রয়োজন শুধু জনগণের ভালোবাসা ও সমর্থন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কারো নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রয়েছে।তাই আমি শেষ পর্যন্ত জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে লড়ে যাব।”

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে কালকিনির সার্বিক উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও যুবসমাজের উন্নয়নসহ জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দেয়া হবে। মানুষের জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করার কথাও জানান তিনি।

উল্লেখ্য,১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুরের কালকিনি উপজেলা।ইতিমধ্যে এই উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনা শুরু হয়ে গিয়েছে। তবে প্রার্থীদের প্রার্থিতার বিষয় নির্বাচনের তফসিল ঘোষণার পর চুড়ান্তভাবে জানা যাবে।
তিনি বলেছেন আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই, বন্ধু হিসেবে আপনাদের পাসে থাকতে চাই।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: গজারিয়ায় মেলা বন্ধের দাবিতে উলামায়ে কেরামের সাংবাদিক সম্মেলন

আরও পড়ুন: পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায়ের দিন শেষ? প্রশাসনের কঠোর ঘোষণা

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।