আজকের সর্বশেষ সবখবর

চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

DSF NEWS
DSF NEWS
October 4, 2026 5:56 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৩ অক্টোবর শনিবার সকালে তাকে জেলহাজ্বতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আওয়ামী লীগের নেতার নাম মো. শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলী (৫৮)।

তিনি দাকোপের চালনা পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি চালনা পৌরসভার আনন্দনগর গ্রামে। এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ ব্যানার্জী।তিনি জানিয়েছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়য়েছে। এসআই আরও জানিয়েছেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির করা হামলা ও লুটপাটের মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।