DSF NEWS
ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপ্রিয় ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চান আনিসুর রহমান

DSF NEWS
DSF NEWS
September 14, 2026 4:25 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫নং পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বেড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।

এরই ধারাবাহিকতায় রবিবার রাতে পাতাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদাতলা মোড়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। এতে সভাপতিত্ব করেন পাতাড়ি বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান।

সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচিত হলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে শান্তিপ্রিয়, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, “মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতে অগ্রাধিকার দেওয়াসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই।”

মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা তুলে ধরলে আনিসুর রহমান তা মনোযোগ দিয়ে শোনেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় ঘিরে পাতাড়ি ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।