DSF NEWS
ঢাকা Friday, 31 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
July 31, 2026 8:26 pm
Link Copied!

হারুনুর রশিদঃসাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় নিয়ে নওগাঁর সাপাহার উপজেলায় প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ বারাকা কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মুহা. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর আলম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, গোয়ালা ইউপি সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন।

এ সময় নাসির হায়দারের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান রায়হান আলী বলেন, প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবলের মাধ্যমে সাপাহারসহ আশপাশের এলাকার মানুষের জন্য নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে কাজ করবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।