DSF NEWS
ঢাকা Sunday, 4 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা শফিকুল ইসলাম, চাইলেন দোয়া ও সমর্থন।

DSF NEWS
DSF NEWS
October 4, 2026 10:52 pm
Link Copied!

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম । দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, নির্যাতন ও জেল-জুলুমের অভিজ্ঞতা পেরিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন শফিকুল ইসলাম । তাঁর সমর্থকদের ভাষ্য, দলের দুঃসময়ে তিনি ছিলেন সক্রিয় ও সাহসী ভূমিকার অধিকারী। একই সঙ্গে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম স্বপ্ন—সাপাহারকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যাশা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।
শফিকুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হলে সাপাহারের উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। সাপাহারকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য দল-মত নির্বিশেষে সাপাহারের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাপাহারের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই এখন তাঁর মূল প্রত্যাশা।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।