আজকের সর্বশেষ সবখবর

দাকোপে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

DSF NEWS
DSF NEWS
July 16, 2026 8:22 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। আলোচনা সভায় বক্তব্য রাখেন দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ খায়রুল বাশার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফেরদৌস, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শেখ মোজাফফর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক এস এম গোলাম কাদের। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইয়ের শহিদ পরিবারের সদস্যরা। এ সময় তারা আবেগঘন কণ্ঠে শহিদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।