আজকের সর্বশেষ সবখবর

জলঢাকায় সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
July 7, 2026 12:17 am
Link Copied!

শ্যামল চন্দ্র রায় জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট’-এর প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​সংগঠনের সভাপতি শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী। ​সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসার, স্থানীয় নানাবিধ সমস্যা ও সম্ভাবনা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:
​শরিফুল ইসলাম প্রিন্স (সিনিয়র সহসভাপতি)
​নজরুল ইসলাম মানিক (সহসভাপতি)
​তহমিদার রহমান মিলন (সহ-সাধারণ সম্পাদক)
​সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ঐক্য জোট জলঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের মান উন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আগামীদিনে একটি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: নানিয়ারচর জোন কর্তৃক ছাত্র-ছাত্রীদের মা‌ঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং শিক্ষকদের উপহার প্রদান

আরও পড়ুন: রাজউকের নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ-প্রশাসন নিরব, দেখেও না দেখার ভাঁন করছে-প্রয়োজন দুদকের হস্তক্ষেপ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।