DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 4:53 pm
Link Copied!

বৃহস্পতিবার ১ অক্টোবর বেলা আড়াইটার দিকে ফেনীর পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সেখানে বৃক্ষরোপণ করেন। ০১ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা আড়াইটার দিকে জেলার পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় এই প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। উদ্বোধনী ফলকে লেখা আছে, ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এছাড়া পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।