হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে দিবা শাখায় নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদনের জন্য নির্ধারিত সময়সীমা হলো ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর এবং আগামী ০১ নভেম্বর ২০২৬; প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ফরম সংগ্রহ করা যাবে। হলি ক্রস স্কুলে ২০২৭ সালে প্রথম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি, ফরমের মূল্যসহ যা যা জানা প্রয়োজন।
আরও পড়ুন: শেষ ৩০ মিনিটের ঝড়ে লিভারপুলকে হারিয়ে ম্যানসিটির দুর্দান্ত জয়
আরও পড়ুন: নিখোঁজ জাবি শিক্ষার্থী, হলের কক্ষে মিলল সুইসাইড নোট
আরও পড়ুন: ইয়েমেনে কৌশলগত ভুল: নতুন করে সংকটে সৌদি আরব
আবেদন ফরম সংগ্রহ ও সাধারণ নিয়ম
- ফরম সংগ্রহের জন্য পিতা অথবা মাতার যেকোনো একজনকে সশরীরে উপস্থিত থাকতে হবে।
- আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা অফেরতযোগ্য।
- ফরম সংগ্রহের সময় সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে; কোনো খুচরা বা ভাংতি টাকা প্রদান করা হবে না।
- বিদ্যালয় থেকে প্রদত্ত আবেদন ফরমটি শিক্ষার্থীকে অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে।
প্রার্থীর যোগ্যতা ও বয়সসীমা
- ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষার্থীকে ২০২৬ সালের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে।
বাছাই কার্যক্রমের সময়সূচি ও বিষয়
- বাছাই পরীক্ষার তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
- সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত। শিক্ষার্থীদের দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই উপস্থিত হতে হবে।
- পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
ফরম জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি।
- খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রার্থীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপির পাশাপাশি বাপ্তিস্ম সার্টিফিকেটের অরিজিনাল কপি।
- বর্তমানে যে বিদ্যালয়ে পড়াশোনা করছে, সেই বিদ্যালয়ের স্কুল ড্রেস পরা অবস্থায় তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি একই পৃষ্ঠায় থাকতে হবে।
- অধ্যয়নরত বিদ্যালয় থেকে প্রাপ্ত প্রত্যয়নপত্র।
ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি
- ফলাফল ঘোষণার তারিখ ও ফলাফল বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- ভর্তি প্রক্রিয়ার যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব ছাত্রীর অভিভাবকেরা বিদ্যালয়ের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে সম্মত বলে গণ্য হবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে। ফরম পূরণের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের যাবতীয় নিয়মকানুনের প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন বলে বিবেচিত হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
- জরুরি তথ্য জেনে রাখুন।
- শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে নার্সারিতে ছাত্রী ভর্তি, আবেদন শেষ ১৫ নভেম্বর।
- পুরণ করা ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে।
- আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।

