আজকের সর্বশেষ সবখবর

রামপালে শারদীয়া দুর্গোৎসবে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

DSF NEWS
DSF NEWS
October 20, 2026 10:59 pm
Link Copied!

রামপাল সংবাদদাতা: সকল ধর্মের মানুষের ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ। ধর্ম পালনে মানুষের প্রতি মানুষের দ্বায়বদ্ধতা রয়েছে। প্রত্যেক ধর্ম আমাদের সঠিক পথে চলার শিক্ষা দেয়। রামপালে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সর্ববৃহৎ দুর্গোৎসবে পূজা মন্ডবে গিয়ে শুভেচ্ছা ও সৌহার্দ বিনিময়কালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ সব কথা বলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার বেতকাটা, মিরাখালী, গৌরম্ভা বাজার, কালেখারবেড় দিঘির পাড়, চকগোনাসহ বেশ কয়েকটি মন্দিরে গিয়ে মন্দিরে আগত পূর্ণার্থীদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা শোনেন। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন। মন্দিরে আগত সনাতনী ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।#

আরও পড়ুন: মোংলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুবদলের শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।