আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় সম্প্রীতির পূজা: ১৫১ অসহায় নারীর হাতে এমপি আজাদের উপহার

DSF NEWS
DSF NEWS
October 19, 2026 10:42 pm
Link Copied!

আজিজুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বী ১৫১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করেছেন এমপি আবুল কালাম আজাদ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ও উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির রুহুল আমিন, সেক্রেটারি আলতাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান, আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক মোঃ রাজু আহমেদ, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল-মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন: ধামইরহাট হাটে রাস্তার পাশের ধান ক্ষেতের ধার থেকে মৃতদেহ উদ্ধার

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।