হারুনুর রশিদ, সাপাহার, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান (এমপি)
এ বছর সাপাহার উপজেলায় মোট ২০টি দুর্গামন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক, সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আরও পড়ুন: উল সমাজে আন্তঃকোন্দল ও কাদা ছোড়াছুড়ি: ঐতিহ্য রক্ষায় ঐক্য ও গঠনমূলক সংস্কারের প্রয়োজনীয়তা
আরও পড়ুন: রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ

