জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ৬ অক্টোবর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি জানান, চলতি মাসের শেষদিকে এই সফর অনুষ্ঠিত হবে, তবে এখনো সফরের সুনির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্রটি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেন। একই সফরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপানে যাওয়ার নিমন্ত্রণ জানানো হয়েছে। উভয় দেশের সম্পর্কের উন্নয়ন ও দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের নিয়ন্ত্রণ বাড়ছে: নতুন ভাবনায় সিসিটি
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর কর্মসূচি

