DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও অপপ্রচারের নেপথ্যে

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ভোগান্তি ও বিড়ম্বনার চিত্র দীর্ঘদিনের। গত কয়েক মাসেও এই পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা, ইমিগ্রেশন হয়রানি এবং মালামাল বহনের জন্য ট্রলি না পাওয়ার মতো ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি নেপালগামী তিন তরুণীকে বাধা দেওয়া এবং বিমানবন্দর সংশ্লিষ্ট ঘটনায় জামায়াত নেতা ও সাবেক এমপি মেজর (অব.) আকতারুজ্জামানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। এ ছাড়া প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তাদের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরছেন, যার সাথে মিশে থাকছে পুরনো কিছু ভিডিও ও ছবি দিয়ে চালানো অপপ্রচার। সমালোচকদের একাংশের মতে, বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে। মালামাল নিতে ট্রলি না পাওয়াসহ নানা ভোগান্তি ও হয়রানির ঘটনা ঘটছে অহরহ। লাগেজ পাবার পর ট্রলি নিয়ে টানাটানি শুরু হয়।

বিমানবন্দরের ট্রলি সংকট নিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওর সত্যতা যাচাই করে দেখা গেছে, একসাথে বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করলে বিমানবন্দরের ট্রলি ব্যবস্থাপনায় হিমশিম খেতে হয়। যদিও কর্তৃপক্ষ চার হাজার ট্রলি থাকার দাবি করে, কিন্তু বাস্তবে একসাথে অনেক যাত্রী নামলে তা পর্যাপ্ত থাকে না। কয়েক মাস আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ট্রলি আনা হয়েছিল। গত ১লা অক্টোবর মদিনা থেকে আসা বিমানের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলি সংকট নিয়ে বেল্ট এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তপ্ত পরিস্থিতিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত নেতা আখতারুজ্জামান ক্ষুব্ধ আচরণ করেন এবং তাকে হুমকি দেন। এমনকি সরকারি কাজে বাধা প্রদান এবং প্রটোকল সহকারীদের ভিডিও ধারণে বাধা দেওয়ার সময় এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। সরজমিন বিমানবন্দর এপ্রোন এলাকা ঘুরেও এমন চিত্র দেখা গেছে।

এই ঘটনার পর বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মকর্তাকে হুমকি এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ডিবি পুলিশ মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। একদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে বিমানবন্দরে দায়িত্বরত কর্মীদের সাথে তার হট্টগোলের দৃশ্য প্রকাশ্যে আসে। এদিকে, প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে প্রতিদিনই উদ্বেগজনক খবর সামনে আসছে। যেমন, তিনদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফেরা গণমাধ্যমকর্মী আবুল কালাম জানিয়েছেন, দেড় ঘণ্টা অপেক্ষার পর তিনি লাগেজ পেয়েছেন, যার মধ্যে একটি ছিল ভাঙা ও অন্যটি খোলা। সৌদি আরব থেকে আসা যাত্রী মফিজুল আলমও গত সপ্তাহে অভিযোগ করেন যে, দীর্ঘ ভ্রমণের পর লাগেজ পেতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে এবং এরপরও ট্রলি পাওয়া ছিল এক বড় সংগ্রাম। লম্বা জার্নি করে দেশে নামার পর লাগেজ পেতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। তিনি লিখেন, আজ আমেরিকা থেকে দেশে ফিরে এয়ারপোর্টে লাগেজ পেয়েছি দেড়ঘণ্টা পর। আবুল কালামের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, পুরনো ভিডিও নতুন হিসেবে চালিয়ে বিমানবন্দরের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি নিয়ে অপতথ্য প্রচার করা হচ্ছে এবং যাচাই-বাছাইয়ে অনেক ভিডিওই অনেক পুরনো বলে প্রমাণিত হয়েছে। মন্ত্রী আরও জানান, বিমানবন্দরে দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি যারা নিষ্ঠার সাথে কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। এ ধরনের অপপ্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানান, অনেক সময় প্রয়োজনের তুলনায় সরঞ্জামের সীমাবদ্ধতা সেবাকে ব্যাহত করে। আবার কিছু ক্ষেত্রে ইমিগ্রেশন ও অন্যান্য বিভাগের কর্মকর্তাদের অতি-সতর্কতা বা ইচ্ছাকৃত জটিলতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। স্বাভাবিক সময়ে চাপ কম থাকলেও যখন একসাথে অনেক বিমান অবতরণ করে, তখনই মূলত ট্রলি ও সেবার ক্ষেত্রে বড় ধরণের সংকট দেখা দেয়। অধিকাংশ সময় সাধারণ যাত্রীদের ছোটখাটো বিষয় নিয়ে কর্মকর্তাদের বাড়তি হয়রানি ভোগান্তি আরও বাড়িয়ে দেয় বলে ভুক্তভোগীদের দাবি। বিমানবন্দরে দায়িত্ব পালন করেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরে সীমিত সক্ষমতা দিয়ে বড় সেবা দেয়ার কারণে কিছুটা ভোগান্তির সৃষ্টি হয়।

আরও পড়ুন: খেলনার আড়ালে ড্রোন আমদানি: ১ কোটির চালান জব্দ

আরও পড়ুন: সিলেটে এসে সাতকরা দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।