DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালা ইউনিয়নে মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তার দোয়া ও সমর্থন চেয়ে আলোচনা সভা

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 8:22 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তারের জন্য দোয়া ও সমর্থন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান। এছাড়াও ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোসাঃ পপি আক্তারের নির্বাচনী কার্যক্রম ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।