রিমোট কন্ট্রোল খেলনা ঘোষণা দিয়ে আনা ১ হাজার ৯৮০টি ড্রোন জব্দ করেছে কাস্টম হাউস আইসিডির কমলাপুর বিভাগ। আমদানিকৃত এই ড্রোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এনবিআর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিল অব এন্ট্রি (বি/ই নং-১২৩৬৭, তারিখ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬) যাচাই করা হয়। ঢাকা চকবাজারের আমদানিকারক প্রতিষ্ঠান ‘মিম কালেকশন’ বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দিয়েছিল। পণ্যচালানটির কায়িক পরীক্ষার সময় ঘোষণা বহির্ভূত এই ড্রোনগুলো পাওয়া যায়। এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিল অব এন্ট্রি (বি/ই নং-১২৩৬৭, তারিখ: ২৭/০৯/২০২৬) অনুযায়ী আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা কর্তৃক বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা পণ্যচালানটির কায়িক প।
এ ঘটনায় কাস্টমস আইন ২০২৩ ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। কাস্টমস কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় আমদানি নীতির পরিপন্থী কর্মকাণ্ড ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টম হাউস আইসিডি, ঢাকা বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

