DSF NEWS
ঢাকা Friday, 18 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে পাঁচ বছরের এক শি/শু/কে ধ/র্ষ/ণে/র অভিযোগ উঠেছে

DSF NEWS
DSF NEWS
September 18, 2026 9:23 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

শুক্রবার দুপুরে শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় রহমতপুর গ্রামের আজিজ মিয়ার কিশোর ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।

শিশুটির চাচা বলেন, ‘‘শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে থানায় নিয়ে যাই এবং পুলিশকে দেখিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছি।’’

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদ বলেন, রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।

আরও পড়ুন: ‎স্কুলে যাওয়ার পথে অপহরণ স্কুল ছাত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ

আরও পড়ুন: খুলনার দাকোপে নারী-শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে উঠান বৈঠক

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।