DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী এবং শিশু অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তিনি একাডেমিতে এসে পৌঁছালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১৫০ জন শিশু তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং প্রধানমন্ত্রী সম্মানিত অতিথিদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করেন। শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ এই আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

আজকের কর্মসূচিতে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, তাদের মাঝে স্মারক উপহার বিতরণ এবং বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। অনুষ্ঠান পর্ব শেষ করে তিনি শিশু জাদুঘর ভবনে যাবেন এবং সেখানে নিচতলায় নতুন সোলার প্যানেল ও সাব-স্টেশনের শুভ উদ্বোধন করবেন। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।