DSF NEWS
ঢাকাSunday , 6 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়া হাসপাতালে ১০ ব্যাকআপ লাইট স্থাপন রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্টের যৌথ উদ্যোগে

DSF NEWS
dsf news2
September 6, 2026 6:39 am
Link Copied!

জেলা প্রতিনিধি : রুবেল বখস পাভেল।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি ওয়ার্ডে রফিক আহমদ ফাউন্ডেশন ও ‘টিম জার্নালিস্ট কুলাউড়া’-এর যৌথ উদ্যোগে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন করা হয়েছে।

 

৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘টিম জার্নালিস্ট কুলাউড়া’-এর সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড এবং হাম-রুবেলা আইসোলেশন সেন্টারে এসব লাইট স্থাপন করেন। লাইটগুলোতে বিদ্যুৎ চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠার সুবিধা রয়েছে।

 

রফিক আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কানাডা প্রবাসী আহমেদ রিপনের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ‘দৈনিক গণকণ্ঠ’-এর কুলাউড়া প্রতিনিধি ও ‘টিম জার্নালিস্ট’-এর সদস্য মোহাম্মদ আলী শোভন পেটে ব্যথা নিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাকে দেখতে গিয়ে টিমের সদস্যরা হাসপাতালের পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড ও হাম-রুবেলা আইসোলেশন সেন্টারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের বিষয়টি দেখতে পান।

 

বিষয়টি নজরে আসার পর ‘টিম জার্নালিস্ট’-এর উপদেষ্টা ও ‘রাশিদ আলী ফাউন্ডেশন’-এর বাংলাদেশ পরিচালক মোক্তাদির হোসেন হাসপাতালের ওই তিনটি স্থানে দ্রুত ব্যাকআপ লাইট স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সদস্যদের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় দুই দিনের মধ্যে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন করা হয়।

 

লাইট স্থাপনকালে উপস্থিত ছিলেন ‘টিম জার্নালিস্ট’-এর উপদেষ্টা ও ‘রাশিদ আলী ফাউন্ডেশন’-এর বাংলাদেশ পরিচালক মোক্তাদির হোসেন, ‘দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি রুবেল বখখ পাভেল, ‘দৈনিক আমাদের নতুন সময়’-এর প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, ‘দৈনিক গণকণ্ঠ’-এর মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ উল রায়ান, ‘দৈনিক জনবাণী’র প্রতিনিধি জামাল হোসেন তারেক, ‘দৈনিক বাঙলার জাগরণ’-এর প্রতিনিধি আজিজুল ইসলাম, ‘দৈনিক জনতা’র প্রতিনিধি কামরুজ্জামান জুয়েল, ‘নাগরিক টিভি’র প্রতিনিধি মাহফুজর রহমান মাহি, ‘কুলাউড়া টোয়েন্টিফোর’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রেজাউল ইসলাম শাফি এবং ‘দৈনিক আজকের জনবাণী’র প্রতিনিধি আহমেদ আক্তার রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

স্থানীয়রা জানান, হাসপাতালের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ চলে যাওয়ার পর রোগী ও স্বজনদের দুর্ভোগ কমাতে ব্যাকআপ লাইট স্থাপনের উদ্যোগটি প্রশংসনীয়। এতে রাতের বেলায় বিদ্যুৎ বিভ্রাটের সময় রোগী ও স্বজনদের ভোগান্তি অনেকটাই কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।