DSF NEWS
ঢাকা Tuesday, 11 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলার বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করার প্রতিবাদে দাকোপ উপজেলা প্রশাসনের মানববন্ধন

DSF NEWS
DSF NEWS
August 11, 2026 7:07 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে ফরাজীপাড়ায় ৫/৬ জন দূর্বৃত্তরা অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দাকোপ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এই নেককারজনক ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু, সহকারি কমিশনার ভূমি সেবগাতুল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিক, পশু সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন প্রমুখ । মানববন্ধনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা, সরকারি কর্মকর্তার উপর এহনো নেক্কার ঘটনার তীব্র নিন্দা জানান। দোষীদের দ্রুত আইনের আওতায়নে এনে শাস্তি ব্যবস্থা দাবি করেন। উল্লেখ্য সন্ধ্যার পর খুলনা সদর থানাধীন ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসের ভাষ্য অনুযায়ী, আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার সময় হঠাৎ ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করে তাকে জখম করে। তিনি চিৎকার করলে আশপাশের স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সরকারি একজন কর্মকর্তার ওপর এ ধরনের অতর্কিত হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।