মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদের প্রতি গভীর শ্রদ্ধ্যা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্র অঙ্কন, কবিতা আবৃত্তি, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, পুরুস্কার বিতরণ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। বুধবার (০৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সেবগাতুল্যাহ, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ খায়রুল বাশার, উপজেলা মহিলা কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শেখ মোজাফফর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক এস এম গোলাম কাদের। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইয়ের শহিদ পরিবারের সদস্যরা। এ সময় তারা আবেগঘন কণ্ঠে শহিদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হাটিকুমরুলে মাদক কারবারী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিত্যক্ত শ্যমলী পাম্প, আলামিন ও নয়নের রাজত্ব
আরও পড়ুন: সাংবাদিক মোঃ ফজলু মিয়া সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট লাভ

