DSF NEWS
ঢাকা Sunday, 19 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিগরাজ ব্যাংক রোড জনতা ব্যাংকের সামনে ময়লা- আবর্জনা ফেলায় দুর্গন্ধে জনদুর্ভোগ চরমে

DSF NEWS
DSF NEWS
July 19, 2026 8:26 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন -খুলনাঃ বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনতা ব্যাংক রোডে, জনতা ব্যাংকের সামনের খোলা স্থানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান না থাকায় পথচারী, শিশু, বৃদ্ধ ও এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এতে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। এই বিষয়ে দিগরাজ ব্যাংক রোড শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আহবায়ক মোঃ পারভেজ শেখ বলেন দিগরাজ বাজারের কাছাকাছি ভ্যান স্ট্যান্ড,কয়েকটি কোচিং সেন্টার, জনতা ব্যাংক ও বহু দোকান রয়েছে এখানে, আর তার পাশে যদি এভাবে দিনে রাতে ময়লা- আবর্জনা ফেলা হয় তাহলে এতো দুর্গন্ধের ভিতর মানুষ কিভাবে চলাচল করতে পারে বলতে পারেন। একই কথা বলেন পাশের দোকানদার ও পথচারীরা তার বলেন এতো বড় বাজার এলাকা অথচ ময়লা ফেলার কোন ডাস্টবিন না থাকায় বাজারের লোকজন এখানে এসে এভাবে ময়লা ফেলে দুর্গন্ধের সৃষ্টি করছে। তাই সকলের প্রচেষ্টায় ময়লা ফেলার জন্য একটা ডাস্টবিন স্থাপন করা একান্ত প্রয়োজন। তাই এলাকার সকলের দাবি সরকারের কাছে এবং এই এলাকার সকলের প্রিয় আস্থাভাজন নেতা বাগেরহাট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের কাছে সাধারণ মানুষের স্বার্থে দ্রুত একটি নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণ করে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার প্রতিটি মানুষই আপনার দৃষ্টি আকর্ষণ করছে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।