মোঃ শামীম হোসেন – খুলনাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ০২ জুন (বৃহস্পতিবার) দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক, ডাকটিকিট ও কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে তিনি বক্তৃতা শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
খুলনার দাকোপ উপজেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা ও তিনদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে। উক্ত নজরুল বর্ষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা খানম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ শহিদুল্লাহ, উপজেলা আইসিটি অফিসার সমির বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন সহ মুক্তিযোদ্ধা, শিক্ষকমন্ডলী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

