আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

DSF NEWS
DSF NEWS
July 11, 2026 12:25 am
Link Copied!

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি: টানা কয়েকদিনের বর্ষণে বিপর্যস্ত বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক নেজাম উদ্দিন কোম্পানি। দুর্যোগে যখন অনেক পরিবার খাদ্যসংকট, বসতঘরের ক্ষতি এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে এগিয়ে আসেন তিনি।

জানা গেছে, মানবিক এই কর্মসূচির আওতায় ২০১টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ৩১ জন অসহায় ব্যক্তির হাতে নগদ আর্থিক সহায়তা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে কালো পলিথিন ও কোরিয়ান ত্রিপল বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ত্রাণ বিতরণের সময় নেজাম উদ্দিন কোম্পানি বলেন, মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন প্রয়োজন হবে, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

ত্রাণ পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে নেজাম উদ্দিন কোম্পানির এই সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক দুর্যোগের শুরু থেকেই নেজাম উদ্দিন কোম্পানি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় ত্রিপলের ব্যবস্থা করে যাচ্ছেন। জনপ্রতিনিধি না হয়েও তিনি নীরবে মানবিক দায়িত্ব পালন করে এলাকার মানুষের প্রশংসা অর্জন করেছেন। তিনি বিগত সময়েও মসজিদ-মাদ্রাসা, অসুস্থ রোগী গরীব অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা করে আসছেন।

দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।