আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন

DSF NEWS
DSF NEWS
July 7, 2026 12:06 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ০২ জুন (বৃহস্পতিবার) দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে ২০২৬ সালের মে মাস থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এ বর্ষ উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মারক, ডাকটিকিট ও কর্মসূচির লোগো উন্মোচন করেন। পরে তিনি বক্তৃতা শেষে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, জেলা পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন: সাংবাদিক রবিউল ইসলাম মন্টুর তৃতীয় বিবাহ বার্ষিকী আজ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।