DSF NEWS
ঢাকা Saturday, 29 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপি কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছেন মহানগর বিএনপি।

DSF NEWS
DSF NEWS
August 29, 2026 4:36 am
Link Copied!

রাজশাহী প্রতিনিধি:- মাসুদ আলী (পুলক)ঃ দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ রাজপাড়া থানা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেন।

যা ঘটেছিল সভায়
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বক্তব্য দেওয়ার সময় রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিজান শৃঙ্খলা ভঙ্গ করে বিগত তে একটি ঘটনা কে সমনে এনে উদ্ভট পরিস্থিতি তৈরি করেন।

জবাবে রিটন তাকে আশ্বাস দিয়ে বলেন, “সভা শেষে আপনাদের নিয়ে আলাদাভাবে বসব।”
কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এতে সন্তুষ্ট না হয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে উচ্চবাচ্যে বিষোদগার শুরু করেন।
এতে সভাস্থলে উপস্থিত বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সকল নেতাকর্মীদের সকল থানার নেতৃবৃন্দ কে মহানগর বিএনপি শীর্ষ নেতারা শান্ত পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন ।
পরে রাজপাড়া থানা কমিটি কে শান্ত হয়ে বসতে বলা হলেও তারা তা না মেনে সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর নেতৃবৃন্দকে ব্যাপক গালিগালাজ করতে করতে সভা ত্যাগ করে চলে যান।

স্থগিতের ঘোষণা
উদ্ভূত পরিস্থিতিকে “গুরুতর দলীয় শৃঙ্খলা পরিপন্থী” হিসেবে উল্লেখ করে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করার প্রস্তাব করেন।

তার প্রস্তাবের সাথে একমত পোষণ করে সভাপতি মো. মামুন অর রশিদ মামুন রাজপাড়া থানা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ
মহানগর বিএনপি: সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শফিক, জয়নাল আবেদিন শিবলী, মোকতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু।

অঙ্গ-সহযোগী সংগঠন:
– যুবদল: আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি
যুবদল,যুগ্ন আহ্বায়ক সারোয়ার পারভেজ রকি
– স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক মীর তারিক খালিদ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান জনি
– ছাত্রদল: আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন, সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন
– কৃষক দল: আহ্বায়ক মো. সরফুজ্জামান শামীম, সদস্য সচিব মো. আশরাফুল হক
– শ্রমিক দল: আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, সদস্য সচিব রফিক উদ্দিন প্রমোখ।
এছাড়াও রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ ৭টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও পড়ুন: খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এফ,এ সাজু

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।