DSF NEWS
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

৬৫ বছরের দ্বীনি খেদমতের ইতি-বিদায় নিলেন মাওলানা গিয়াউদ্দিন মন্ডল।

DSF NEWS
DSF NEWS
মে ৩০, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশু: এক ইতিহাসের নাম— মাওলানা গিয়াউদ্দিন মন্ডল। দীর্ঘ ৬৫ বছর নিষ্ঠা, সততা ও ভালোবাসার সঙ্গে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিরচা গ্রামের ঝলঝলিয়া-পাড়া মাদ্রাসার প্রবীণ এই প্রধান শিক্ষক।

তার বিদায় উপলক্ষে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজন করা হয় এক আবেগঘন বিদায় সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত সবাই স্মরণ করেন তার দীর্ঘ কর্মময় জীবনের নানা অবদান ও ত্যাগের কথা।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন শিক্ষক হিসেবেই দায়িত্ব পালন করেননি, বরং পুরো এলাকার একজন অভিভাবক, পথপ্রদর্শক ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকাবাসীর ভাষ্য, “দাদা পড়েছে, বাবা পড়েছে, সন্তান পড়েছে— এখন সন্তানের সন্তানরাও তার হাতেই কোরআনের শিক্ষা নিচ্ছে।” কয়েকটি প্রজন্মকে তিনি দ্বীনের আলোয় আলোকিত করেছেন নিজের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে।
জানা যায়, তিনি যখন এই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন, তখন তার মাসিক বেতন ছিল মাত্র ২০০ টাকা। বর্তমানে সেই বেতন দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ৭৫০ টাকায়। কিন্তু কখনো অর্থ বা পার্থিব সুবিধার কথা ভাবেননি তিনি। জীবনের পুরো সময়টাই উৎসর্গ করেছেন দ্বীনি শিক্ষা বিস্তার ও সমাজ গঠনের কাজে।

মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জানান, কোনো শিশু মাদ্রাসায় অনুপস্থিত থাকলে তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন। কখনো স্নেহ দিয়ে, কখনো উৎসাহ দিয়ে শিশুদের হাতে ধরে মাদ্রাসায় নিয়ে আসতেন। তার এই দায়িত্ববোধ ও ভালোবাসা আজও মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে।

অসুস্থতার কারণে নিজ ইচ্ছায় দায়িত্ব থেকে অবসর নিলেও মানুষের হৃদয় থেকে কখনো অবসর নেবেন না এই মহান শিক্ষক। অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো: আলাআমিন বলেন, “মাওলানা গিয়াউদ্দিন মন্ডল সাহেব শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের এলাকার গর্ব। তিনি হাজারো শিক্ষার্থীকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং উত্তম প্রতিদান দান করুন।

এলাকাবাসীর মতে, এমন নিবেদিতপ্রাণ শিক্ষক যুগে যুগে খুব কমই জন্ম নেন। তার ত্যাগ, সততা ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আল-আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ জামান, সাধারণ সম্পাদক আজহার আলী মন্টু, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং সদস্য লিডার সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।