DSF NEWS
ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বার্তা নিয়ে টিএলবি বাজারে জনসংযোগে মোস্তাফিজুর রহমান

DSF NEWS
DSF NEWS
মে ১৬, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: মো: মাসুূদ রানা মিশুঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার টিএলবি বাজারে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন বিএনপির নেতা জনাব মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন, “জনগণের সেবাই বিএনপির মূলনীতি। দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”

বুধবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন তিনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিভিন্ন দিকনির্দেশনামূলক বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন। বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশীদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক-২ মাহবুবজ্জামান মান্না, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ ফায়সাল কবীর, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসারুল ইসলাম রতন, হাজীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৮ নং ওয়ার্ডের রানিং মেম্বার ফিরোজ মাহমুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমপি সাহেব বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শুনে কাজ করাই বিএনপির প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এমপি মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান।

এ সময় স্থানীয় সাধারণ মানুষ এমপি মহোদয়কে কাছে পেয়ে নিজেদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে এমপি মহোদয় বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।