DSF NEWS
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

গজনী অবকাশ পিকনিক স্পট কেন্দ্রে ঈদ উপলক্ষে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়

DSF NEWS
DSF NEWS
মে ৩০, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে ঈদের দিন থেকেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভীড়। গজনীর অবকাশ পিকনিক স্পটের ঝুলন্ত সেতুর ইজারাদার সানোয়ার হোসেন জানিয়েছেন:”এবার ঈদুল আজহা উপলক্ষে গজনীর অবকাশ পিকনিক স্পটের ঝুলন্ত ব্রিজে ভ্রমণপিপাসুদের অসাধারণ ভিড় দেখা যাচ্ছে। পর্যটকদের উপচে পড়া ভিড়ে পুরো স্পটটি জমজমাট হয়ে উঠেছে।”

সানোয়ার হোসেন আরও বলেন, “ঈদের ছুটিতে প্রকৃতির কোলে সময় কাটাতে আসা দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। আমরা সবাইকে স্বাগত জানাই এবং নিরাপদ ও আনন্দময় ভ্রমণের জন্য সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।”

কর্মজীবনের নানা ব্যস্ততা ও শহরের যান্ত্রিক কোলাহল ভুলে এসব পর্যটন কেন্দ্রের নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার পর্যটক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই কোলাহল।

শনিবার সরেজমিন গেলে দেখা যায় এমনই চিত্র। অপরদিকে পর্যটন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ভারতের মেঘালয় ঘেঁষা উঁচু নিচু পাহাড় আর সবুজের সমারোহে এসব পর্যটন কেন্দ্র খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের।

প্রকৃতি যেন প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে। পাহাড় টিলা আর সমতল ভূমি শাল, গজারী, সেগুনের বাগান, ছোট-বড় মাঝারি টিলা, লতাপাতার বিন্যাস প্রকৃতি প্রেমিদের মনে নাড়া দেয়।

অপরূপ রূপের সৌন্দয্যের চাদরে মোড়ানো পাহাড়, পাহাড় ঘেঁষেই ভারতের মেঘালয় রাজ্য। অপরদিকে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গারো পাহাড়ের বুকচিরে তৈরি করা হয়েছে সুদীর্ঘ ওয়াকওয়ে। পায়ে হেঁটে পাহাড়ের স্পর্শ নিয়ে লেকের পাড় ধরে হেঁটে যাওয়া যায় এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। পানির লেকে ছোট ছোট নৌকায় ঘুরে বেড়ানোর মজাই আলাদা।

লেকের বুকে নৌকায় পাহাড়ের পাদদেশে কফি আড্ডা আর গানে বিভোর হতে পারেন আগত দর্শণার্থীরা।

এছাড়াও গারো মা ভিলেজেও ছোঁয়া লেগেছে নতুনত্বের। মাশরুম ছাতার নীচে বসে বা পাখি বেঞ্চে বসে পাহাড়ের ঢালে আদিবাসীদের জীবনযাত্রা, দিগন্ত জোড়া ধান ক্ষেত আর পাহাড়ি জনপদের ভিন্ন জীবনমান উপভোগ করার মত। আগত শিশু দর্শণার্থীর জন্য চুকুলুপি চিলড্রেনস পার্কের পাশাপাশি যুক্ত হয়েছে শিশু কর্ণার।

রয়েছে ঝুলন্ত ব্রীজ, লাভ সেল্ফি ও সেল্ফি ব্রিজ। লেকের ওপর দিয়ে বানানো হয়েছে ভাসমান সেতু। এ সব দৃশ্য দেখতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পার্শ্ববর্তী জামালপুর জেলা থেকে আগত মো: সোহেল রানা প্রতিনিধি কে বলেন, পরিবারের সদস্যদের নিয়ে শেরপুর গাড়ো পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে এসেছি। ঝুলন্ত সেতু আমাকে দারুন আকৃষ্ট করেছে। এছাড়াও বিভিন্ন কলেজ পড়ুয়া ছেলেরা গারো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম রাইডগুলো দেখে মুগ্ধ হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে এসেছেন মাসুদ নামের পর্যটক বলেন, প্রতিবারই বারই এই সময়টায় আসা হয় অবকাশ পর্যটন বিনোদন কেন্দ্রে। নতুন নতুন রাইডগুলো আমাকে মুগ্ধ করেছে। ঢাকা থেকে আসা একজন বলেন, শহরের কোলাহল ছেড়ে গারো পাহাড়ে এসেছি। গ্রামে এসে পাহাড়ে না আসলে ঈদ আনন্দের পূর্ণতা পায়না। আগের চেয়ে পর্যটন কেন্দ্রে তৈরি কৃত্রিম রাইডগুলো অনেক সুন্দর হয়েছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়ার মতো। তাই ঝামেলা পড়তে হচ্ছে না। অবকাশ কেন্দ্রের ব্যবসায়ী অব্দুর রহিম বলেন, অন্যান্য ঈদের চেয়ে এবার পর্যটকের সংখ্যা অনেক বেশী। ঈদের দিন দুপুর থেকে পর্যটক বেড়াতে আসছেন। এতে বেচাকেনা ও ভাল হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো। মিনি চিড়িয়াখানার ইজারাদার ফরিদ মিয়া বলেন, ঈদের দিন থেকেই প্রচুর দর্শনার্থীর আগমন। এবার ভালো লাভের মুখ দেখছি। পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম বলেন, ঈদ উপলক্ষে গজনী অবকাশে অনেক পর্যটক বেড়াতে আসছেন।

ঈদ উপলক্ষে নতুন নতুন মালামাল দোকানে তুলেছি। বেচাকেনাও ভালো হচ্ছে। পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও অন্য যে কোন বছরের চেয়ে ভাল।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, টহল পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। তাই কোন ধরণের অঘটন ঘটার কোন সুযোগ নেই।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো. আল-আমীন প্রতিনিধি কে বলেন, এবার ঈদে পরিবারের সদস্যদের নিয়ে মানুষ ভিড় করছে পর্যটন কেন্দ্রগুলোতে। এ জন্যই দর্শনার্থীদের নিরাপদ ঘোরাফেরার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।