DSF NEWS
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ

DSF NEWS
DSF NEWS
মে ২৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

‎স্টাফ রিপোর্টার: ​মোহাম্মদ নূর পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের একটি সামাজিক সংগঠন। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শোলকাবাদ ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’।

​মঙ্গলবার ( ২৬ মে ) সকাল সাড়ে ১০টায় শোলকাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডলুরা আস্তানা বাজার এলাকায় সংগঠনের নিজস্ব উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে স্থানীয় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

​খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম ও ডা. মোজাফফর আলী।

​সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন:
‎​সভাপতি: আশিকুর রহমান
‎​সহ-সভাপতি: জামাল উদ্দিন ও আব্দুল সাত্তার
‎​সাধারণ সম্পাদক: মাওলানা আবু সাঈদ
‎​সহ-সাধারণ সম্পাদক: তারিকুল ইসলাম
‎​সাংগঠনিক সম্পাদক: শহিদুল ইসলাম
‎​সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল রাশিদ
‎​প্রচার সম্পাদক: কবির
‎​সহ-প্রচার সম্পাদক: মারফত আলী
‎​ক্রীড়া সম্পাদক: দেলোয়ার হোসেন
‎​সহ-ক্রীড়া সম্পাদক: মোবারক হোসেন
‎​এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হীরা মিয়া, আজিদ মিয়া, খাইরুল ইসলামসহ আরও অনেকে।


‎​সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ থেকে সব ধরনের অন্যায়-অবিচার দূর করতে বদ্ধপরিকর ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়া নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবেন। এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, মাদক সেবন কিংবা জুয়ার আসর বরদাশত করা হবে না। এই অপকর্মের সাথে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, কোনোভাবেই ছাড় পাবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের পাশাপাশি যুব সমাজকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।

​আগামীতেও এলাকার যেকোনো দুর্যোগ ও উৎসবে এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে ডলুরা যুব জাগরণ পরিষদ অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।