DSF NEWS
ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের সেরা কিন্ডারগার্টেন স্কুল চিলড্রেণ পার্ক প্রি-ক্যাডেট স্কুলে হয়ে গেল মা সম্মাননাঅনুষ্ঠান

DSF NEWS
DSF NEWS
মে ১২, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: বিশ্ব মা দিবস-২০২৬ উপলক্ষ্যে ১১ মে সোমবার দাকোপ উপজেলার সেরা কিন্ডারগার্টেন স্কুল চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলে হয়ে গেলো মা সম্মাননা অনুষ্ঠান।স্কুলের প্রতিটি সন্তান তার স্নেহময়ী মাকে ফুল দিয়ে সম্মাননা ও ভালোবাসা প্রকাশ করে। তখন মায়েরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তাদের সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন।

দৃশ্যটি খুব প্রাণবন্ত হয়ে ওঠে। মা ও তার সন্তানের মধ্যে নিস্বার্থ ভালোবাসার একটি আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্সোনা আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। কল্পনা সেনরত্নগর্ভা মা হিসেবে দুজন মাকে বিশেষ সম্মাননা দেয়া হয় তারা হলেন পিংকি তরফদার (সপ্তক গাইনের মা )ও পার্বতী গোলদার (সপ্তক গোলদারের মা )এই দুজন শিক্ষার্থী ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল সহ দাকোপ উপজেলার সুনাম বয়ে নিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।