DSF NEWS
ঢাকাMonday , 11 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

ফুলছড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

DSF NEWS
DSF NEWS
May 11, 2026 3:02 am
Link Copied!

গাইবান্ধা জেলা প্রতিনিধি:- ওবাইদুল ইসলাম: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী উপজেলার উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ আলী মোটরসাইকেলে করে যাওয়ার সময় দক্ষিণ মদনপাড়া এলাকার কছিম খলিফার বাড়ির সামনে পৌঁছালে একটি ধানবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ধরণ এর বেপরোয়া গতি সড়কে প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা নিরাপদ সড়কের দাবিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।